বুধবার, ২ আগস্ট, ২০২৩

দুনিয়ায় নিত্যনতুন প্রযুক্তির দাপট #আমার পজিশন কোথায়?

আমাদের এই দুনিয়ায় নিত্যনতুন অনেক প্রযুক্তির আবির্ভাব হচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে কতো শত প্রযুক্তি। ট্রেন্ডিং লিস্টে কখনও থাকে এই প্রযুক্তি আবার কখনও থাকে সেই প্রযুক্তি।

 

সকল প্রযুক্তি তে তোমার অবস্থান পাকাপোক্ত করতে না পারলেও যেকোনো একটাতে তুমি চাইলেই বা তোমার প্রচন্ড ইচ্ছা আর ধৈর্য ও হার্ড ওয়ার্কিং মেনন্টালিটি থাকলে তুমি পারো তুখোড় থেকে তুখোড়ে পৌছতে পারবে।


১/ডেটা সাইন্সঃ যেমন ধরো ডেটা সাইন্স বর্তমান সময়ের মোস্ট ট্রেন্ডিং একটা টেকনোলজি যেইটা যেটা বর্তমান সময়ে বিজনেস ইন্ডাস্ট্রি বলো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেসিন লার্নিং বলো সবকিছু ঠিকঠাক সাজাতে ডেটা ম্যানেজমেন্ট খুবই জরুরি তাই এককথায় বলা যায় ডাটা সাইন্স ফুলফিল করতে যেমন মেসিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে ডেটা সাইন্স জরুরি।








২/আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে বর্তমান সকল প্রযুক্তির মাথা আপনি যাই ভাবেন না কেন রোবোটিকস থেকে শুরু করে এআই অ্যাপ (জিপিটি) ডেভেলপ থেকে কোনো কিছু অটোমেটেড করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাস্ট। দৈনন্দিন গবেষণা হচ্ছে এটা নিয়ে। তার ফসল হিসেবে আসছে নতুন নতুন প্রযুক্তি।









৩/ইন্টারনেট অফ থিংকসঃ ইন্টারনেট অফ থিংকস বা আইওটি নামটি শুনেই বুঝা যায় এই প্রযুক্তিটি ইন্টারনেটের সাথে কানেক্টেড।আসলে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত সকল প্রযুক্তিগুলোকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করে সহজে চালনা করে আমাদের লাইফটাকে সহজ ও সাবলীল করে দেওয়ার প্রযুক্তিটিই হলো ইন্টারনেট অফ থিংকস। 











৪/ সাইবার সিকিউরিটিঃ সাইবার সিকিউরিটি বা সাইবার সুরক্ষা হলো সেই প্রযুক্তি যা আমাদের ব্যবহৃত সকল ধরনের তথ্য প্রযুক্তি, প্রোগ্রাম, ডেটা, ওয়েবসাইট থেকে সকল ধরনের অবৈধ অ্যাক্সেস নেওয়া থেকে মুক্ত রাখে।
মানে বর্তমান সময়ে আমরা সকলে কমবেশি ইন্টারনেট সহ নানা প্রযুক্তি ব্যবহার করে থাকি। সেখানে আমাদের দেওয়া থাকে অসংখ্য ব্যাক্তিগত তথ্য ছবি ও ভিডিও। থাকে ব্যাংকে অনেক টাকা যেগুলোতে অ্যাক্সেস নেওয়ার জন্য মুখিয়ে থাকে। তাদের থেকে আমাদের তথ্যগুলোকে নিরাপত্তা দিতে সরকার বা সংস্থার উদ্যোগে ব্যবহৃত প্রযুক্তিই হলো সাইবার সিকিউরিটি।











৫/ মেসিন লার্নিংঃ মেসিন লার্নিং হলো এমন একটি প্রযুক্তি যেটির আবির্ভাব না হলে হয়তো আজকের মর্ডান কম্পিউটার টেকনোলজির উদ্ভব হতো না। কারন কম্পিউটার আমাদের ভাষা সরাসরি বুঝেনা ওকে সেইটা বুঝানোর জন্য একটা মেসিন কোডের দরকার হয়। আর সেই আমাদের ভাষাকে মেসিন কোডে রূপান্তর করে যে টেকনোলজি সেটাই হলো মেসিন লার্নিং  টেকনোলজি। 












এখানে টপ পাঁচটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে।একটা কথা আমাদের সবসময় মনেরাখতে হবে উপরোক্ত সকল প্রযুক্তি নিয়ে একত্রে আগাতে চাইলে আমার মতে তুমি সবার থেকে বেশি পিছিয়ে পরবে।যেকোনো একটাকে লক্ষ্য রেখে আগাতে হবে তাহলে একটা সময় সবগুলোতেও রাজত্ব করতে পারো তবে যে প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলোরই থিম একটাই তা হলো প্রোগ্রামিংএ তুখোড় হওয়া আর যদি তা না ভালো লাগে বা না হতে পারো তাহলে এগুলো আপনার জন্য নয়।আমার জন্যে দোয়া করবেন। আসসালামুওয়ালাইকুম।

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

প্রোগ্রামিং এ একটু একটু এগিয়ে চলা। কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছো না-

 পৃথিবীতে এখন পর্যন্ত আবিস্কৃত অসংখ্য প্রোগ্রামিং ভাষা রয়েছে। এগুলো প্রত্যেকটিরই রয়েছে কোনো না ইউনিক বৈশিষ্ট্য। দেখা যায় কোনো ভাষা এক বা একাধিক কাজে ব্যবহার করা যায় আবার দেখা যায় কোনো কোনো ভাষা একটি সুনির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়েছে। তবে যত ভাষা আছে তার মধ্যে পাইথন অন্যতম কারন এটি একই সাথে মেশিন লার্নিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স ও ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও অনেক কাজে ব্যবহার করা হয়। এটি বিগিনারদের জন্য তুলনামূলক সহজ ও সাবলীল একটি প্রোগ্রামিং ভাষা। 

তাই আমার মতামত থাকবে যদি তোমার ডেটা নিয়ে একটুও আবেগ থাকে যদি তোমার মধ্যে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা মেশিন লার্নিং, ডিপ লার্নিং বিষয়ে তোমার শক্ত অবস্থান সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার প্রবল ইচ্ছা তাহলে পাইথন তোমার জন্য।

দুনিয়ায় নিত্যনতুন প্রযুক্তির দাপট #আমার পজিশন কোথায়?

আমাদের এই দুনিয়ায় নিত্যনতুন অনেক প্রযুক্তির আবির্ভাব হচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে কতো শত প্রযুক্তি। ট্রেন্ডিং লিস্টে কখনও থাকে এই প্রযুক্তি আবার ...